ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাইদের মনোনয়নপত্র জমা

    admin
    December 29, 2025 7:59 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

    রবিবার (২৯ ডিসেম্বর) জয়পুরহাট জেলা প্রশাসক মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে ফজলুর রহমান সাইদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

    মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান কার্যক্রমে জেলা ও শহর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পুরো প্রক্রিয়াজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি মুহাম্মদ হাসিবুল আলম লিটন, এডভোকেট মামুনুর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আনোয়ার হোসেন, সদর আমীর মাওলানা ইমরান হোসাইন, জয়পুরহাট বারের নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, সদর নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, এডভোকেট আসলাম হোসেনসহ জেলা ও শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

    মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান সাইদ বলেন,
    “আমরা জয়পুরহাটকে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এই এলাকার যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে বেকারত্ব দূর করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। জনগণের প্রত্যাশা পূরণে একটি ন্যায়ভিত্তিক, সুশাসনসমৃদ্ধ জয়পুরহাট গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

    এ সময় জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, “ফজলুর রহমান সাইদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে জয়পুরহাট–১ আসনের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

    মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ফজলুর রহমান সাইদের বিজয় কামনা করেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST