ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

    admin
    February 7, 2026 6:44 pm
    Link Copied!

    মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ

    দেশিয় জাত,আধুনিক প্রযুক্তিঃ প্রানিসম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার (২৬ শে নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল ডিমলা আয়োজনে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায় সভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। পরে প্রধান, বিশেষ ও আমন্ত্রণ অতিথি প্রদর্শনীর স্টল পরিদর্শন ও আলোচনা সভা মিলিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন খামারিদের সৌখিন পাখি ও প্রাণী দিয়ে বৈচিত্র্যময় স্টল সাজানো হয়।

    প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল,হাঁস-মুরগি,কবুতরসহ পশুপাখি প্রদর্শন করা হয়। পাশাপাশি ছিল আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উন্নত জাতের বাছুর, দুগ্ধজাত পণ্য এবং নতুন প্রযুক্তিনির্ভর পশুপালন সম্পর্কে তথ্যসমৃদ্ধ প্রদর্শনী।
    দর্শনার্থীদের জন্য চলে উন্নয়নমূলক ভিডিও প্রদর্শন, যাতে প্রাণীসম্পদ খাতের অগ্রগতি ও সরকারের বিভিন্ন সহায়তা তুলে ধরা হয়।

    অনুষ্ঠানে অন্যান্য ওদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান, উপজেলা ভূমি কমিশনার ও এক্সকিউজ ম্যাজিস্ট্রেট শওকত কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসরাফ হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বায়েজিদ খন্দকার, ডিমলা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু তালেব প্রমুখ।
    স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও খামারি, সাধারণ মানুষ স্টল ঘুরে দেখেন এবং খামারিদের নানা উদ্যোগের প্রশংসা করেন।

    প্রদর্শনীতে সকাল থেকেই ছিল দর্শনার্থী সাধারণ মানুষ,শিক্ষার্থী, শিশু উৎসবমুখর পরিবেশ।
    বক্তারা বলেন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও কর্মসংস্থান বৃদ্ধি জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে হবে। প্রাণীসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে উপস্থিত কৃষক খামারিদের বিশেষজ্ঞদের কাছ থেকে রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, সঠিক পালন পদ্ধতি ও আর্থিক সহায়তা বিষয়ক বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST