ঢাকাFriday , 12 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দুদকের মামলায় জেলা প্রশাসনের সাবেক নাজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    admin
    September 12, 2025 12:03 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা প্রতিনিধি।।

    জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির মাসুদ করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

    গত বছরের ৩০ মে বরগুনার বিশেষ জজ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি।

    মামলা সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানকালে মাসুদের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। যেখানে তার নিজের নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ ও স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

    এ ছাড়া, ৩২ লাখ ৫৯ হাজার ৯৯৩ টাকা ঋণ বাদে তার নিজ নামে ও স্ত্রীর নামে অর্জিত নিট সম্পদ পাওয়া গেছে ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ৩৬৪ টাকা। মাসুদ পারিবারিক ব্যয় দেখিয়েছেন ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা। মাসুদের ও স্ত্রীর নামে অর্জিত মোট সম্পদের মূল্য তদন্তে পাওয়া গেছে ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা। তদন্তে ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা আয় ব্যতীত তার নিজ ও স্ত্রীর নামে অর্জিত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য পাওয়া গেছে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা।

    আসামি মাসুদেরর দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।

    এ বিষয়ে জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, “তদন্ত করে বৃহস্পতিবার আদালতে চার্জশিট দিয়েছে দুদক। আদালত চার্জশিট গ্রহণ করে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিম এবং তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST