ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে খোলে দেওয়া হলো

    admin
    July 21, 2026 7:07 pm
    Link Copied!

    উমংনু মারমা, বান্দরবান প্রতিনিধি। 

    বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে চলতে হবে।

    গতকাল সোমবার(২০ জুলাই) রাত ১২ টার দিকে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নবী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটায় ১৬ জুলাই ২০২৬ খ্রি. থেকে ২০ জুলাই ২০২৬ খ্রি. পর্যন্ত রোয়াংছড়ি উপজেলাস্থ দেবতাখুম পর্যটন কেন্দ্রটি পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

    বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই (মঙ্গলবার) হতে দেবতাঘুম পর্যটন স্পট পর্যটকদের জন্য নিম্নোক্ত শর্তসাপেক্ষে পুনরায় উন্মুক্ত করা হলো।”

    শর্তাগুলো হলো-

    ১। পর্যটক বহনকারী কোনো যানবাহন (বাইক, চাঁদের গাড়ি, ব্যক্তিগত গাড়ি ইত্যাদি) কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সকল যানবাহন কচ্ছপতলী বাজারে অবস্থান করবে। কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ (পাঁচ) কিলোমিটার পথ পর্যটকদের পায়ে হেঁটে অথবা নৌপথে যাতায়াত করতে হবে।

    ২। নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। লাইফ জ্যাকেট ব্যতীত কোনো পর্যটককে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

    ৩। পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

    ৪। আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড় ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করার ক্ষমতা সংরক্ষণ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST