ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের শুভেচ্ছা

    admin
    August 22, 2026 1:58 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকার নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের অসংগতি চিহ্নিত করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবি-দাওয়া, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মন্ত্রী কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিতে তারা আরও বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে দেশে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে গণমাধ্যমবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সংবাদকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তার দায়িত্ব পালনে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST