ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নয়ছয় ঢাকতে সরকারি ঔষধ পুড়িয়ে দিল স্টোরকিপার

    admin
    September 5, 2026 4:03 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়ছয় ঢাকতে সরকারি ঔষধ পুড়িয়ে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার তৌকির চৌধুরী। ঔষধ পুড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে আজ শনিবার নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা।

    তৌকির চৌধুরী ২০১৫ সালের নভেম্বর থেকে টিএলসিএ (টিবি অ্যান্ড লেপ্রসি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ড পদে মদন উপজেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় কর্মরত আছেন। এর সাথে তিনি স্টোরকিপারের দায়িত্ব পালন করছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের সাথে কথা বলে জানা গেছে, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ঔষধ নিয়ে দীর্ঘদিন ধরে নয়ছয় হচ্ছে। সরকার থেকে ঔষধ সরবরাহ করে সেগুলো রোগীদের দেওয়া হয় না। এমনকি সরকারি ঔষধ বাহিরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মাঝে সমালোচনার সৃষ্টি হয়।

    ঔষধের এমন নয়ছয় ঢাকতে গত ১২ ই আগষ্ট দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার হাসপাতালের ঔষধ পুড়িয়ে দেয়। এমন একটি ভিডিও গণ্যমাধ্যম কর্মীদের কাছে আসলে তা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে ওই দিনেই ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। কমিটিতে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কে প্রধান করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়।

    এ ব্যাপারে মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান জানান,’ কর্তৃপক্ষকে অবগত না করে স্টোরকিপার নিজের মনগড়াভাবে ঔষধ পুড়িয়ে বিনষ্ট করে। এ নিয়ে ১২ আগষ্ট একটি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় । তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন। স্টোরকিপার নিজেই তার দোষ স্বীকার করে বক্তব্য দিয়েছে। তদন্ত প্রতিবেদন উর্ধ্বতনের কাছে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলমান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST