ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নলছিটির নাচনমহল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

    admin
    December 28, 2025 7:00 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি

    ঝালকাঠির নলছিটি উপজেলায় নাচন মহল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘মহান বিজয় দিবস, ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

    আজ (২৮ ডিসেম্ব(রবিবার )নলছিটির নাচনমহল ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা,বিশেষ অতিথি মোল্লার হাট ইউনিয়ন কমান্ড এর আহবায়ক মোঃ মোতাহার ফকির , নাচনমহল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,

    নাচন মহান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম খোকনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ,
    আঃ কাদের হাওলাদার
    মোঃ সেকেন্দার আলী খান
    আঃ মজিদ মোল্লা
    মোঃ সদর উদ্দিন আহমেদ
    মোঃ ফজলুর রহমান হাওলাদার

    অনুষ্ঠান সঞ্চলনা করেন নাচনমহল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ নান্না ফকির।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই জাতি অর্জন করেছে তার সর্বশ্রেষ্ঠ অর্জন—স্বাধীনতা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অধিকতর কঠিন। এজন্য সুশাসন নিশ্চিতের পাশাপাশি একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

    তিনি জোর দিয়ে বলেন, যে শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল তা যেন পুনরাবৃত্তি না ঘটে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST