ঢাকাSunday , 2 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে দুই মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা

    admin
    August 2, 2026 7:02 pm
    Link Copied!

    ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

    ‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা।

    ‎রোববার (২ আগস্ট) দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়াকে (২৬) ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

    ‎দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে মতি মিয়া (২৬) ও দুলাল মিয়া (৪৫)। মাদক সেবনের অপরাধে তাদেরকে এই দণ্ড দেওয়া হয়েছে।

    ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মা পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে এই দুই ছেলে কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। ইদানিং মাদক সেবনের টাকার জন্য তারা প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। মা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করার পাশাপাশি মাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

    ‎সর্বশেষ রোববার সকালে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন দুলাল ও মতি দুই ভাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন অসহায় মা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এ কারাদণ্ডের আদেশ দেন।

    ‎এদিকে গত শুক্রবার উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া নামে এক বাবা তার ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

    ‎নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম  জানান, উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া ও মতি মিয়াকে মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST