মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার সাবেক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আসাদুজ্জামান খোকনকে আটক করে গণধোলাই দিয়েছে উত্তেজিত স্থানীয় জনতা।
স্হানীয় সূত্রে জানা যায়,
আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে আসাদুজ্জামান খোকন নাসিরনগর উপজেলার হরিপুর জমিদার বাড়িতে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে যায়। সারাদিন নির্বিঘ্নে ঘুরাঘুরি করলেও বিকেলে আচমকা স্হানীয় বেশ কিছু লোকজন তাকে আটক করে তার উপর হামলা চালায়। উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকলে সে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আসাদ খোকনকে উদ্বার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানা হেফাজতে নেয়।
আসাদুজ্জামান খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক মহলে ও জনমনে ব্যাপক আলোচনা – সমালোচনার জন্ম দিয়েছে।


