ঢাকাThursday , 13 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাহাড়ে কাজের মাধ্যমে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে’: বিদায়ী সংবর্ধনায় সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির

    admin
    August 13, 2026 10:12 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম
    বাঘাইছড়ি প্রতিনিধি

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

    উপ-প্রশাসনিক কর্মকর্তা রিপন চাকমার সঞ্চালনায় বিদায়ী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বাঘাইছড়িতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তিনি বলেন, “পাহাড়ে কাজ করার অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই আমি বাঘাইছড়ি উপজেলায় এসেছিলাম। এখানে দায়িত্ব পালনকালে অনেক কিছু শেখার এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “দেশকে দেওয়ার মতো অনেক কিছুই ফজলে রাব্বির মধ্যে রয়েছে। বাঘাইছড়িতে দায়িত্ব পালনকালে তিনি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করেছেন। দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে একজন সহকারী কমিশনার (ভূমি) অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজলে রাব্বির মতো দক্ষ একজন কর্মকর্তা এখানে আরও দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পারলে বাঘাইছড়িকে তিনি আরও অনেক কিছু দিতে পারতেন।”

    এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

    অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করে উপস্থিত কর্মকর্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST