ঢাকাThursday , 13 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পেশাদার, মানবিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ

    admin
    August 13, 2026 7:45 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি বান্দরবান ঃ

    বান্দরবান পার্বত্য জেলার রুমা থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) থানা পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
    পরিদর্শনের সময় পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসাসেবা, স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং থানা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট বিষয়গুলোতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
    পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “জনগণের দোরগোড়ায় দ্রুত, পেশাদার ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
    তিনি আরও বলেন, থানায় সেবা নিতে আসা প্রত্যেক নাগরিক যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও যথাযথ পুলিশি সেবা পান, তা নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন এবং তা আরও সুদৃঢ় করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
    পুলিশ সুপারের এ পরিদর্শনে থানার নিয়মিত কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও জনবান্ধব পুলিশিং জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
    এ সময় রুমা থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়াসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST