ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিসচা জুড়ী উপজেলা শাখার ৩য় ধাপে সেমিনার ও বৃক্ষরোপন।

    admin
    October 13, 2026 5:59 pm
    Link Copied!

    জসিম উদ্দিন, জুড়ী উপজেলা প্রতিনিধি

    কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।এরই ধারাবাহিকতায় আজ (১৩ অক্টোবর)২০২৬ মঙ্গলবার নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের সচেতন করনের লক্ষে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়,জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ও জাঙ্গিরাই দাখিল মাদরাসায় এক সেমিনার ও বৃক্ষরোপণড় কর্মসুচির আয়োজন করা হয়।নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম এর তত্বাবধায়নে ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত এর পরিচালনায় এবং সদস্য সচিব জসিম উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ হিরা, সদস্য ,ফখরুল ইসলাম সুমন,আসিফ আহমদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রতীশ চন্দ্র দাশ,প্রধান শিক্ষক, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়,ঝুলন রানী দেব,সহকারি প্রধান শিক্ষক,মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়,মাওলানা আব্দুর রহিম সরকার,ভারপ্রাপ্ত সুপার,জাঙ্গিরাই দাখিল মাদরাসা,মোঃ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক,মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়,মাওলানা ফয়েজ আহমদ,সহকারী শিক্ষক,জায়ফরনগর উচ্চ বিদ্যালয়,শাহিন আহমদ,সহকারি শিক্ষক জায়ফরনগর উচ্চ বিদ্যালয়,নাজিরা আক্তার নাজু, সহকারি শিক্ষক মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়,মিনতি রানী সহকারি শিক্ষক মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়,আতিকুর রহমান সহকারি শিক্ষক জাঙ্গিরাই দাখিল মাদরাসাসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ

    সেমিনারে ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা, যাতায়াত সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এমনকি নিরাপদ সড়ক চাই সম্পর্কে সকলকে অবহিত করা হয়।সেমিনারে নিসচার প্রতিষ্ঠাতা জনাব ইলিয়াস কাঞ্চন এর রোগমক্তি কামনায় দোয়া করা হয়।

    সেমিনার শেষে তিনটি বিদ্যালয়ে ফলজ ও ভেষজ গাছ রোপন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST