ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় মগড়া নদী দূষণ-দখলমুক্ত দাবিতে গণস্বাক্ষর অভিযান

    admin
    September 6, 2025 9:00 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী মগড়া নদী বর্তমানে মারাত্মক দূষণ ও দখল সংকটে পড়েছে। এ পরিস্থিতি থেকে নদীটিকে রক্ষা করার দাবিতে শনিবার শহরে অনুষ্ঠিত হয়েছে গণস্বাক্ষর অভিযান।

    এ কর্মসূচির আয়োজন করে নেত্রকোণার সচেতন নাগরিক, নেটওয়ার্ক মেম্বার বেলা, স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ, এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খান, সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী ও স্বেচ্ছাসেবক গন ।

    স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে গিয়ে মগড়া নদী দূষণ ও দখলমুক্ত করার বিষয়ে সচেতনতা তৈরি করেন। অনেকেই একমত হয়ে স্বাক্ষর প্রদান করেন।

    আয়োজকরা জানান, মগড়া নদী রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ দাবি সরকারকে জানানো হবে এবং নদীটিকে টিকিয়ে রাখতে আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST