ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র পথ: ভূরুঙ্গামারীতে হাতপাখার প্রার্থী হারিসুল বারি রনি

    admin
    September 25, 2025 11:02 am
    Link Copied!

    এস এম মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জয়মনিরহাট জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনি। তিনি বলেন—
    “বাংলাদেশের মানুষ আজ ন্যায়-ইনসাফ থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ইসলামই পারে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। তাই জনগণের আস্থা অর্জন করে আগামী দিনে ইসলামকে ভিত্তি করে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতে হবে।”*
    সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন ডিলার। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ জুলহাস উদ্দিন (বি.এস.সি), সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সোহাইল আহমাদ।
    এছাড়াও জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ সোনাউল্লাহ, সহ-সভাপতি মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, কারী আব্দুর রহিম, মোঃ শহিদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST