ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড় -১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের মনোনয়ন দাখিল

    admin
    December 29, 2025 6:06 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:-

    আজ ২৯ ডিসেম্বর, সোমবার, দুপুর ০১.২০ মিনিটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী সায়েমুজ্জামানের হাতে তার মনোনয়ন ফরম জমা দেন।

    এসময় সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এড. রিনা পারভীন, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মজিদ, এড. আদম সুফি ও এড. মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, তেতুলিয়া, আটোয়ারী, পঞ্চগড় সদর, আরবায়ক ও সদস্য সচিব গন উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন,

    এর পূর্বে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST