নিজস্ব প্রতিবেদক
পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ মিন্টু শেখ নিবার্হী সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার পক্ষ থেকে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, খাবার সেলাইন এবং শুকনো খাবার বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার সকল প্রতিনিধি এবং অন্যান্য সবাই আমার সাথে পানিবন্দী মানুষের পাশে দাঁড়াবেন আসা করছেন।
টানা দুই দিনের ভারী বর্ষণের ফলে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।
এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ও নিবার্হী সম্পাদক মোঃ মিন্টু শেখ।
মোঃ মিন্টু শেখ ও গোলাম কিবরিয়া এক বিবৃতিতে বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজসেবী, শ্রমজীবী মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিক সমাজও মানবিক সহায়তা নিয়ে মাঠে কাজ করছেন। তবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় আরও ব্যাপকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জরুরি।
আরো বলেন দেশের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল সামর্থ্যবান নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ত্রাণসামগ্রী নিয়ে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
বিশেষ করে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান।
মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ মিন্টু শেখ আরো বলেন, দুর্যোগের এই সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা, জাতীয় দৈনিক মাতৃজগত, জাতীয় দৈনিক গোমতী বার্তা এবং দৈনিক জনজাগরণ-সহ দেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত অবস্থা, তাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার সংবাদ গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান, যাতে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানবিক সংগঠনগুলো কার্যকর উদ্যোগ নিতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা, সরকারি উদ্যোগ এবং দেশের মানুষের মানবিক সহযোগিতার মাধ্যমে খুব দ্রুতই বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষ এই দুর্যোগ থেকে মুক্তি পাবে।
মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ মিন্টু শেখ বলেন আমাদের জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি যে যতটুকু পারেন পানিবন্দী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

