ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    admin
    November 26, 2026 9:41 pm
    Link Copied!

    অনুসন্ধান প্রতিবেদনের প্রথম পর্ব

    ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৌসুমী বেগম, সরকারি নিয়মকেে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সকাল ৯,৩০ মিনিটেও অফিসে আসতে দেখা যায় না,তার নিজের ইচ্ছা মত অফিসে আসার গুরুতর অভিযোগ উঠেছে।

    গেরদা ইউনিয়নের স্থানীয়রা অভিযোগ করে বলেন সরকারি নিয়ম অনুযায়ী পরিষদে সকাল ৯টার সময় গিয়ে প্রশাসনিক কর্মকর্তা সচিবকে, পাওয়া যায় না। সকাল ৯টায় আসার কথা থাকলেও তিনি ৯,৩০ মিনিটের আগে অফিসে আসেন না এবং আসতেও দেখা যায়নি।

    সরেজমিনে অনুসন্ধানের সাংবাদিকরা গিয়ে দেখতে পান সকাল ৯,৩০ মিনিটের দিকেও আসেন নাই এর কিছুক্ষণ পরে দেখা গেল তিনি খুব তড়িঘড়ি করে অফিসে আসছেন।

    সাংবাদিকরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পান,প্রশাসনিক কর্মকর্তা তিনি গেরদা ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকে এই পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী পরিষদে আসতে দেখেন নাই। স্থানীয়রা আরো বলেন সকাল ৯টার দিকে অনেক কে,এসে বসে থাকতেও দেখা যায়।

    স্থানীয়রা বলেন সরকারি নিয়ম অনুযায়ী সঠিক সময়ে পরিষদে যদি তিনি না আসেন তাহলে এলাকার লোকজনের অনেক সময় সমস্যায় পড়তে হয়। এগুলো কাউকে তদারকি করতে দেখা যায় না। তারা বলেন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঝে মধ্যে এসে তদারকি করতেন তাহলে ইউনিয়ন পরিষদের সচিবরা সরকারি সঠিক নিয়মে আসতেন এবং ইউনিয়নের সাধারণ মানুষ ও সঠিক ভাবে তাদের কাঙ্খিত সেবা পেতেন।

    এই বিষয়ে গেরদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৌসুমী বেগমকে ফোন দেওয়া হয়, তিনি বলেন আমি কয়েক মাস হলো এখানে যোগদান করেছি, সাংবাদিকদের বলেন আমি দূর থেকে আসি মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। কি করার আছে বলুন তবে আমি চেষ্টা করি সঠিক সময়ে আসার জন্য কিন্তু অনেক সময় লেট হয়ে যাচ্ছে, সাংবাদিকদের বলেন আপনারা অফিসে একটু আসেন তাহলে বসে বিষয়টি নিয়ে কথা বলতে পারতাম। পরে সাংবাদিকদের বলেন আপনাদের সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলছি।

    পরে তাকে ফোন দেওয়া হয়, কিন্তু তখন তিনি অবাক কিছু কথা বলেন সাংবাদিকদের ফোন রিসিভ করে বলেন আমাদের নিবাহী কর্মকতা বলে দিয়েছেন কোন সাংবাদিক আসলে আমাকে জানাবেন আপনারা ম্যাডামের সাথে কথা বলুন।

    এই বিষয়ে সদর উপজেলা নিবাহী কর্মকতা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, বলেন আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনারা তো তাকে প্রশ্ন করতেই পারেন, এখানে আমাকে বলার কি আছে আর আপনারা এই বিষয়টি জানিয়েছেন আমি খোঁজখবর নিয়ে দেখবো অফিসিয়াল ব্যবস্থা গ্রহণ করা হবে।

    গেরদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৌসুমী বেগমের অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ চলমান রয়েছে দ্বিতীয় পর্ব শনিবার প্রকাশ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST