ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় দক্ষিণ জেলা যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    admin
    November 26, 2026 5:24 pm
    Link Copied!

    সজিব আহমেদ
    ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

    ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ফরহান এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভালুকায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
    ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুবদল নেতা ইফরাত হোসেন খান সোহাগের নেতৃত্বে আনন্দ মিছিলটি শুরু হয়। বিকেল থেকেই মিছিলে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন।
    পরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে মূল আনন্দ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীরা নবনির্বাচিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে শুভেচ্ছা জানিয়ে এবং দলের সাংগঠনিক ঐক্য কামনায় বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
    শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি ভালুকা থানার মোড় সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
    সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইফরাত হোসেন খান সোহাগসহ স্থানীয় যুবদল নেতারা বলেন, “আবু সাঈদ ফরহান এবং নাইমুল করিম লুইনের মতো ত্যাগী ও যোগ্য নেতাদের হাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্ব আসায় তৃণমূলের নেতাকর্মীরা আজ উজ্জীবিত। তাদের গতিশীল নেতৃত্বে আগামী দিনে জেলা ও উপজেলা পর্যায়ে যুবদল আরও সুসংগঠিত এবং শক্তিশালী হয়ে উঠবে।”
    সমাবেশ শেষে নেতাকর্মীরা মিষ্টিমুখ করেন এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মসূচিতে ভালুকা উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST