মো ওসমান গণি দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
তারিখ- ১৩-০৯-২৬ইং
খাগড়াছড়ি দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬ এর ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে দীঘিনালা জোনের আয়োজনে দীঘিনালা মিনি স্টেডিয়ামে দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬ এর ২য় খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব তরুণ কান্তি চাকমা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ জাহিদ হাসান জয়, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, দীঘিনালা জীপ মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জনপ্রতিনিধিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সম্প্রদায়ের দর্শকবৃন্দ।
উক্ত ফুটবল ম্যাচটি উপভোগ করতে আনুমানিক ২,৪০০–২,৫০০ জন দর্শক উপস্থিত ছিলেন।
খেলায় সম্প্রীতি ফুটবল একাদশ ও ঐক্য ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলায় সম্প্রীতি ফুটবল একাদশ ৫–২ গোলে জয়লাভ করে।


