ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

    admin
    September 13, 2026 9:06 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি।।

    বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং প্রতিরোধসহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

    সভায় বরগুনার পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় এসব অপরাধ প্রতিরোধে প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা পুলিশি টহল পরিচালনার বিষয়টি সভায় উপস্থাপন করেন বরগুনার পুলিশ সুপার।

    সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শন করছেন। এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা এবং প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হবে।

    সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

    সভা শেষে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বরগুনা গড়ে তুলতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সংশ্লিষ্ট সব অংশীজন নিজ নিজ অবস্থান থেকে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST