ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বদলগাছীতে কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    admin
    December 28, 2025 9:29 pm
    Link Copied!

    মোঃ সারোয়ার হোসেন অপু , নওগাঁ সংবাদদাতা

    বাংলাদেশ কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁর বদলগাছী উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
    ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের সাধারণ চিকিৎসা, ডায়াবেটিস, রক্তচাপ, শিশুরোগ, নারীস্বাস্থ্য ও সাধারণ শারীরিক জটিলতার চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
    উদ্যোক্তারা জানান, সুবিধাবঞ্চিত গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
    এ ধরনের কার্যক্রমে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST