এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল (পৌর শাখা)। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পক্ষে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত, অসহায় ও অতি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শনিবার ১৮ জুলাই বিকেলে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কক্সবাজার পৌর মহিলা দলের সভাপতি পদপ্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রাবেয়া সুলতানা এবং সাধারণ সম্পাদক খুরশিদা আলম মুন্নির উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী বলেন, “কক্সবাজারের যেকোনো দুর্যোগে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জননেতা লুৎফুর রহমান কাজল এমপির নির্দেশনায় পৌর মহিলা দলের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পৌর মহিলা দল সাধারণ সম্পাদক খুরশিদা আলম মুন্নি, পৌর মহিলা দল নেত্রী দীপা হক, নাছিমা আকতার, মুফাইদা শিউলি, শাকিলা আকতার, ফাতেমা বেগম, সাহেদা আকতার, শাহানারা এবং পারভীন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্র পরিবারের সদস্যরা এই ত্রাণ সহায়তা পেয়ে সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এবং পৌর মহিলা দলের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তা করার এই ধারাবাহিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।


