ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি হলেন সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী

    admin
    September 3, 2026 1:48 pm
    Link Copied!

    মোঃ সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়া পৌরসভা বিএনপি’র সভাপতি হলেন সাবেক পৌর মেয়র মোঃ জসীম উদ্দীন পাটোয়ারী।

    বরুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান অনুযায়ী, বরুড়া পৌরসভার অধীনে মোট ২৪টি গ্রাম বা মহল্লা এবং ২১টি মৌজা রয়েছে। এটি প্রশাসনিকভাবে ৯টি ওয়ার্ডে বিভক্ত।

    মোট জনসংখ্যা ৫৭,৯৩৫ জন। এর মধ্যে পুরুষ জনসংখ্যা ২৭,৮৮৯ জন এবং মহিলা জনসংখ্যা ৩০,০৪৬ জন। সর্বমোট ভোটার সংখ্যা ২৬,৬২৫ জন (পুরুষ ১২,৪৯৯ জন এবং মহিলা ১৪,১২৬ জন)। পৌরসভার মোট আয়তন ২৩.১৩ বর্গ কিলোমিটার। এ জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক দল গুলো অন্যান্য ১৫টি ইউনিয়নের আগে পৌরসভার জন্য এগিয়ে আসে সম্প্রতি বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার এর মৃত্যুতে পৌরসভা বিএনপির সভাপতি পদটি শুন্য হয়। গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন (এমপি) দলের সিনিয়র ও দায়িত্বশীলদের সাথে এক বৈঠকে এ শুন্য পদটি পুরণের লক্ষ্যে বর্তমান বরুড়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্বে থাকায় বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীকে দলের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাকে বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সাবেক সভাপতি হাজী মোঃ জুনাব আলী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, গরুরে পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) কে ফুলেল শুভেচ্ছা জানান নব নির্বাচিত বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST