ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়া ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত

    admin
    May 19, 2026 8:03 pm
    Link Copied!

    সুজন হোসেনঃ বরুড়া প্রতি‌নি‌ধি//

    কুমিল্লার বরুড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
    ১৯ মে মঙ্গলবার সকাল ১০টায়
    জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা
    সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত এই প্রতিপাদ্যের আলোকে বরুড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবুল হাসেম, দৈনিক যায়যায়দিন পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধিা সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, দৈনিক আমাদের সময় ও কুমিল্লার কাগজ পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, সাপ্তাহিক অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক সাংবাদিক মোঃ জসিম উদ্দিন খোকন।
    এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, বরুড়া পৌরসভা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সাদ্দাম। এসময় ভূমি সেবা মেলার মাধ্যমে আগামী ৩দিন ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারী খতিয়ান আবেদন সহ ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে উপস্থিত অতিথি ও সেবা গৃহীতাদের অবহিত করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। মেলার শুভ উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST