মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম-এর শ্রদ্ধেয় মাতা মোছাঃ রেজিয়া বেওয়া (৯৩)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শনিবার (৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
শোকবার্তায় রাসিক প্রশাসক বলেন, “মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমিন।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


