ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন ২০২৫ অনুষ্ঠিত

    admin
    September 13, 2025 2:33 pm
    Link Copied!

    মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম প্রতিনিধি//

    গত ১২ সেপ্টেম্বর নগরীর নিউমার্কেটস্থ ডায়মন্ড রেস্টুরেন্ট এ, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলা এর দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোজ্জামেল হক (ভুতপূর্ব অধ্যক্ষ পটিয়া সরকারী কলেজ ও উপদেষ্টা বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ এর সম্মানিত অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ এর কেন্দ্রীয় চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।

    এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রতন দাশ,২/লেঃ মোঃ সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় সিঃ সহ- সভাপতি শামীম আহমেদ,কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন উদ্দীন চৌধুরী,কেন্দ্রীয় সহ-সভাপতি আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া,কেন্দ্রীয় সহ-সভাপতি মাকসুদুর রহমান রাসেল,কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ এস এম মাসুম হান্নান,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক আজম ও চট্টগ্রাম জেলা সেক্রেটারি আজিজুল ইসলাম।চট্টগ্রাম জেলা সভাপতি ইকবাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রোগ্রাম আহবায়ক লায়ন মোহাম্মদ রেজওয়ান এর সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আশিকুর রহমান প্রবাল সহ বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার সকল সদস্যবৃন্দ।সকলের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে কাউন্সিল প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয় এবং ২০২৫-২৭ বর্ষের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। আশিকুর রহমান প্রবাল কে সভাপতি,আজিজুল ইসলাম কে সিঃ সহ সভাপতি ও লায়ন মোহাম্মদ রেজওয়ান কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন কাউন্সিলররা।কেন্দ্রীয় চেয়ারম্যান নতুন নির্বাচিত প্যানেল বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কে আরও সুসংগঠিত ও গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST