ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন কবিরহাট উপজেলা কমিটি গঠন

    admin
    September 7, 2025 10:41 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, -নোয়াখালী থে‌কে//

    ‎বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বাকিএ) গভঃ রেজিঃ নং ১০২৮/৯৮,কেন্দ্রীয় কার্যালয় ৫৯/৩, ব্রাহ্মণ চিরণ, ঢাকা-১২০৩ এর নোয়াখালীর কবিরহাট উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে।

    ‎শনিবার ( ০৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় কবিরহাট উপজেলার আনিসুল হক নবারুন একাডেমীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ( বাকিএ) কবিরহাট উপজেলা শাখা কর্তৃক উপজেলা কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    ‎সাধারণ সভায় আনিসুল হক নবারুন একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহিম এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিষ্ঠান প্রধানদের প্রতিনিধিগণ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বাকিএ) বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক কমিটির উপদেষ্টা খায়রুল বাশার ও বাকিএ বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক কমিটির সভাপতি প্রফেসর ড.  মোহাম্মদ আবু নাছের এর উপস্থিতিতে ব্যাপক আলোচনা ও পর্যালোচনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বাকিএ) কবিরহাট উপজেলা কমিটি গঠিত হয়েছে।

    ‎বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বাকিএ) কবিরহাট উপজেলা কমিটির সভাপতি হিসেবে আনিসুল হক নবারুন একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহিম ও সাধারণ সম্পাদক হিসেবে কবিরহাট কেজি স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন কে নির্বাচিত করা হয়।

    ‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আনিসুল হক নবারুন একাডেমীর সহকারী শিক্ষক মাওলানা ছাইফ উল্যাহ- সহ-সভাপতি, একই একাডেমীর সহকারী শিক্ষক মাঈন উদ্দিন- কোষাধ্যক্ষ, ভূঁঞারহাট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: রাসেল- সাংগঠনিক সম্পাদক, তাজল হক মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন-শিক্ষাসচিব, আবুল কাশেম পারভেজ- সহ-সাংগঠনিক সম্পাদক।

    ‎এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন এর কবিরহাট উপজেলা প্রতিনিধি, কবিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, কবিরহাট মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিরহাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি-সাংবাদিক জহুরুল হক চৌধুরী জহির, অরবিট কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক জুলেখা আক্তার প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST