ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদের ফেসবুক পোস্টে অঙ্গীকার পুনর্ব্যক্ত

    admin
    September 13, 2025 8:14 pm
    Link Copied!

    প্রতিবেদন: মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে সংগঠনের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

    তিনি লিখেছেন, “যতদিন সংগঠনের দায়িত্বে থাকবো, ততদিন সংগঠনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সর্বদা প্রস্তুত।”

    সংগঠনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্বৈরাচারী সরকারের সময় শামীম মাহমুদ তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। ছাত্রনেতা হিসেবে তিনি একাধিকবার কারাভোগ করেছেন এবং আন্দোলন-সংগ্রামে সব সময় সামনের সারিতে থেকেছেন।

    রাজনৈতিক জীবনের শুরুতে তিনি একটি ইউনিট ছাত্রদলের কমিটি থেকে পথচলা শুরু করেন। ধাপে ধাপে নেতৃত্বে উঠে এসে বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সভাপতি হিসেবে শামীম মাহমুদের এই দৃঢ় অঙ্গীকার ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।

    উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল বিএনপির ছাত্ররাজনীতিতে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সভাপতি হিসেবে শামীম মাহমুদ শুধু সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখছেন না, বরং মহানগরের নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল কর্মীসভা আয়োজনের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST