মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,
রাজশাহী’র বাগমারা’য় ৪ নং বড় বিহানালী ইউনিয়নের বিএনপির সাবেক নেতা ও ৫ বারের রাজশাহীর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যানের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৪ ঘটিকায় বড়বিহানালী ইউনিয়নের ছোটকয়া গ্রামে মহুরম চেয়ারম্যান রফিকুল ইসলামের জৈষ্ঠ্য পুত্র ৪নং বড়বিহানালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন এ দোয়া মহফিলের আয়োজন করেন ,পারিবারিক গোরস্থানে কবর জিয়ারত ও দোয়া অংশগ্রহণ করেন বাগমারা আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।
এই সময় উপস্থিত ছিলেন,সাবেক মেয়র আব্দুল মালেক সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, জিসাস বাগমারা উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল, তাঁতিদল উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, কৃষক দল উপজেলা আহবায়ক আব্দুল জলিল,বেলাল উদ্দিন শাহ সভাপতি ১৪ নং হামিরকুৎসা ইউনিয়ন বিএনপি, আকরামুল ইসলাম সাধারণ সম্পাদক ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি, মামুনুর রশীদ মামুন মুহুরী সাবেক সংগঠনিক সম্পাদকসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী নেতৃবৃন্দ প্রমুখ।



