নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের বাঘাইছড়ি উপজেলায় শুভ আগমন উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা, আনন্দ মিছিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে, ২০২৬) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানাতে সকাল থেকেই উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে সমবেত হতে থাকেন। পরে মডেল টাউন এলাকা থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। এসময় নেতাকর্মীরা সংগঠনের বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানান।
মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি।
বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নূরুল ইসলাম জিন্নাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মো. গালিব হাসান, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি মো. ইসহাক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান ইমরান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইউনুছ মানিক, সদস্য সচিব মো. সোহেল রানা, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের মূল ভিত্তি হচ্ছে “শিক্ষা, ঐক্য ও প্রগতি”। একটি আদর্শিক, মেধাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে ছাত্রদলকে গড়ে তুলতে নবগঠিত জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, রাঙামাটির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সাংগঠনিক ইউনিটে ছাত্রদলের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনকে সক্রিয় রাখা হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক কার্যক্রম নিয়ে একটি “গুপ্ত বাহিনী” সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, তরুণ সমাজকে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।


