ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে কেওক্রাডং পর্যটক স্পট খোলার তারিখ স্থগিত

    admin
    September 28, 2025 11:45 pm
    Link Copied!

    উমংনু মারমা, বান্দরবান প্রতিনিধি//

    পার্বত্য জেলা বান্দরবান রুমা উপজেলায় পাহাড়ের উঁচুতে নির্মিত অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা থাকলেও আপাতত তা হচ্ছে না।

    রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
    তিনি জানান, কেওক্রাডং খোলার আগে এখনো বেশ কিছু পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বিভাগের ক্লিয়ারেন্স বাকি রয়েছে।

    ডিসি বলেন, সময় পরিস্থিতি অনুকূলে এলে আমরা গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেব। তারিখ ১ অক্টোবরও হতে পারে, আবার এর আশেপাশের সময়ও হতে পারে।

    প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে (২৭ সেপ্টেম্বর) মেঘলা পর্যটন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক কেওক্রাডং ১ অক্টোবর থেকে খোলার ঘোষণা দিয়েছিলেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তা স্থগিত করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST