ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গীতে শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ

    admin
    May 9, 2026 8:56 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষার মান উন্নয়নে মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

    লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস।
    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও জেলা বিএনপির নির্বাহী সদস্য সাইফুল্লাহ কলম । বক্তারা বলেন, সন্তান ভালো হবে নাকি খারাপ সেটা মায়ের উপর নির্ভর করে। সন্তান স্কুল থেকে সময়মতো বাড়ীতে ফিরছে না কি না, কার সাথে মিশছে। কত সময় মোবাইল ব্যবহার করছে, সেটা ভালো কাজে না খারাপ কাজে সেটির তদারকি এবং সন্তানকে নিয়ে স্বপ্ন বুনার আহ্বান জানান বক্তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST