মোঃ আবদুল মোতালেব, সেনবাগ নোয়াখালী:–
বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালী সেনবাগ উপজেলা বিএনপি ব্যতিক্রমী কর্মসূচি পালন করে জনসাধারণ নজর কেড়ে নেয়।
৫-ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০.৩০ মি: থেকে সেনবাগ উপজেলা বিএনপি (মন্নান গ্রুপ)
সেনবাগ উপজেলা সদরে ব্যতিক্রমী কর্মসূচি গুলো পালন করেন।
কর্মসূচির অংশ হিসেবে রয়েছে:-
সকাল ১০.৩০ মিঃ মাছের পোনা অবমুক্তকরন, সকাল ১১- টায় বৃক্ষ-রোপণ কর্মসূচি,
বিকাল ৫.৩০ মি: সময় ক্রীড়া প্রতিযোগিতা ও
সন্ধ্যা ৭.০০টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬ নং কাবিলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (বাহার),
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুব নেতা ফখরুল ইসলাম (টিপু),
উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক – মনির আহমেদ (জুলেট),
বিএনপির নেতা মামুন মেম্বার, যুবনেতা সোহাগ ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রবিউল হাসান তুহিন সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বিকালে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ ফুটবল টুর্নামেন্টে বিবাহিত ০২ অবিবাহিত ০১ গোলে খেলা সমাপ্ত ঘটে।


