ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবি ছাত্র সংসদের নীতিমালা অনুমোদন: নির্বাচনের পথে বড় অগ্রগতি

    admin
    October 28, 2025 11:14 am
    Link Copied!

    পারভেজ হাসান, বেরোবি

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের নীতিমালা অনুমোদন পেয়েছে। সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) রাষ্ট্রপতির সম্মতিতে এই নীতিমালা পাস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি ছাত্র সংসদ নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক।

    সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের মহামান্য রাষ্ট্রপতি বেরোবি ছাত্র সংসদের নীতিমালার অনুমোদন দিয়েছেন। খুব দ্রুত সেটি গেজেট আকারে প্রকাশিত হবে। আমাদের ছাত্র সংসদ নির্বাচনে আর কোনো বাধা নেই।”

    তিনি আরো জানান, “গত ১০৮ তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল লেজুরবিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পর শিক্ষার্থীদের দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। মাননীয় উপাচার্যের আন্তরিক প্রচেষ্টায় আমরা নীতিমালা অনুমোদন পেয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত তাদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করা হবে।”

    এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে ব্রাকসু নির্বাচনের দাবিতে ৮ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করলে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন। নির্ধারিত সময়সীমার মধ্যেই নীতিমালা অনুমোদিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST