ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ব্যক্তি নয়, এবার বিজয়ী হবে সাড়ে তিন লক্ষ জনতা’ বাউফলে ১১ দলীয় নির্বাচনী জনসভায় ড. শফিকুল ইসলাম মাসুদ

    admin
    February 7, 2026 8:57 pm
    Link Copied!

    বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী জনসভা রূপ নেয় এক অভূতপূর্ব গণসমাবেশে। বিকেল গড়াতেই নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

    জনসমুদ্রে পরিণত হওয়া এই সমাবেশ এলাকায় পরিবর্তনের স্পষ্ট বার্তা বহন করছে বলে মন্তব্য করেন বক্তারা।

    নাজিরপুর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন,
    “এবার কোনো ব্যক্তি নয়, নির্বাচিত হবে এই জনপদের সাড়ে তিন লক্ষ মানুষ। এই নির্বাচন জনতার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার নির্বাচন।”

    তিনি আরও বলেন, নদীভাঙন রোধ, টেকসই অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোই তার প্রধান অঙ্গীকার। জনগণের রায়ের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    জনসভায় অন্যান্য বক্তারা বলেন, আগামী ১২ তারিখ হবে জনগণের অধিকার আদায়ের দিন। শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

    সমাবেশে উপস্থিত ছিলেন নাজিরপুর জামায়াতের আমির রাসেল মাহমুদ, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ জামালুদ্দিন, ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আরেফিন শহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বিপুল সংখ্যক নারী এই জনসভায় অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST