ঢাকাTuesday , 30 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল প্রকাশ, বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    admin
    December 30, 2025 6:52 pm
    Link Copied!

    মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে ড. মোঃ হামিদ সরদার এর সভাপতিত্বে I

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী দোয়া ও কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুর উদ্দিন ।

    এসময় উপস্থিত ছিলেন শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ এনামুল হক , মোঃ ফাইসাল কবির (সদস্য ৪ নং ওয়ার্ড ,পার্বতীপুর ইউনিয়ন পরিষদ )

    অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় এবং তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ভাটখৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন , ‘শিক্ষার্থীদের নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নে যে ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবিদার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST