ঢাকাThursday , 1 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ‎

    admin
    January 1, 2026 7:21 pm
    Link Copied!

    মণিরামপুর প্রতিনিধিঃ

    অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা আইন ০৪ এবং ১৫ ধারায় অভিযুক্ত করে মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেনকে(২০) অর্থদন্ডের মাধ্যমে নগদ ৫০ হাজার নগদ টাকা জরিমানা আদায় করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
    ‎বৃহস্পতিবার (১লা জানুঃ) বিকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের প্রধান সড়কের পার্শ্ববর্তী লাউড়ী পল্লীবিদ্যুৎতের পাওয়ার সাবস্টেশনের গা ঘেঁষে কামরুল ইসলামের জমি হতে স্কো দিয়ে মাটি কাটার অপরাধে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর সহকারি কমিশনার(ভূমি) কার্যালয়ের তথ্য মিডিয়া সেল।এ সময় স্কো মিটারের একটি ব্যাটারী সেট জব্দ করা হয়।
    ‎কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ও চলাচলের রাস্তার ক্ষয়রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবাগত মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST