ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা’র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

    admin
    October 4, 2026 9:45 pm
    Link Copied!

    আবু রায়হান,মণিরামপুর (যশোর):

    যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব মো. মুছার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টায় মনিরামপুর শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম (রবু)।

    এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, মোতালেব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া বিএনপি নেতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. কামরুজ্জামান শাহীন, বিএনপি নেতা মঈনুল ইসলাম মঈনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

    অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মাসুদ হোসেন উপস্থিত ছিলেন।

    এ ছাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর, শ্রমিক দলের সভাপতি মোমিন হোসেন, কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান নাজীম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, পৌর ছাত্রদলের সদস্য এনজেল পারভেজ রিফাতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    স্মরণসভা শেষে মরহুম আলহাজ্ব মো. মুছার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের প্রতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মরহুমের দুই সন্তান বিএনপি নেতা মো. কামরুজ্জামান শাহীন ও মঈনুল ইসলাম মঈন। একই সঙ্গে তারা তাদের পিতার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST