ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাকছি সৈয়দ বাড়ি উচ্চ বিদ্যালয়ের এস এসসি ২০২৬- কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

    admin
    October 4, 2026 9:59 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে চৌদ্দগ্রাম সাকছি সৈয়দ বাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান দেওয়া হয়েছে ( ৪ অক্টোবর ) রবিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছে উপস্থিত অতিথিরা।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামধন্য প্রতিষ্ঠান ডায়নামিক গ্রুপ চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসীম উদ্দিন ভুইঁয়া।

    অত্র বিদ্যালয়ের সহকারী (ইংরেজি) শিক্ষক হাসান মোঃ ফরহাদ এ-র সঞ্চালনা

    বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর কুমিল্লা জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক সভাপতিত্বে

    বিশেষ অতিথি ছিলেন
    বাংলাদেশ সরকারের বিসিআইসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ ভুঁইয়া,
    আরো উপস্থিত ছিলেন ভুলকরা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা একেএম নুরুল আলম ফারুকী,
    বিশিষ্ট সমাজসেবক সেবক ও শিক্ষা অনুরাগী ইন্জিনিয়ার মলকলণ সৈয়দ নিজাম উদ্দিন,

    অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও দাতা সদস্য এবং কুমিল্লা মাধ্যমিক শিক্ষকা বোর্ডের সাবেক সচিব সৈয়দ মকবুল আহাম্মদ,
    অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার,

    বিশিষ্ট রাজনীতি ব্যক্তি সমাজ সেবক শিক্ষা অনুরাগী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জিয়াউর রহমান জিয়া,

    কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন ,

    “আজকের এই মেধাবী মুখগুলোই আগামীর দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।
    শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিটি যুগোপযোগী পদক্ষেপে বর্তমান সরকার সবসময় পাশে রয়েছে।”

    কঠোর পরিশ্রম ও সাধনার ফলেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে তাদের আরও বেশি মনোযোগী হতে হবে।

    আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সংবর্ধনাপত্র তুলে দেন অতিথিরা। সফলতার এই স্বীকৃতি পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে।

    শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন
    লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ছেন।

    শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST