ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে সরাসরি প্রশ্নউত্তর মঞ্চে তরুণদের মুখোমুখি বিএনপি প্রার্থী

    admin
    February 7, 2026 9:37 pm
    Link Copied!

    আবু রায়হান, ‎মণিরামপুর প্রতিনিধিঃ

    আগামীর মণিরামপুরের উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা বিষয়ে তরুণদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তরে তারুণ্যের মুখোমুখি হলেন যশোর ৫ (মণিরামপুর) আসনের বিএনপির জোট প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস। ভিন্নধর্মী এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওঃ রশীদ বিন ওয়াক্কাস মণিরামপুরের কৃষি,শিক্ষা,স্বাস্থ্য, উন্নয়ন সহ কয়েকটি জনসেবা মূলক বিষয়ে নিরপেক্ষ জনগনের সেবা নিশ্চিতে নির্বাচন পরবর্তী সময়ে সংসদী আসনে এমপি নির্বাচিত হলে আগামির মণিরামপুরের উন্ননয়ন ভাবনা বাস্তবায়নে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ও সাবেক শিক্ষার্থীদের করা ক্যাটাগরি ভিত্তিক প্রশ্নের উত্তর দেন।

    গত ‎শুক্রবার (৬ই ফেব্রুঃ) বিকেলে মণিরামপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তন হলরুমে এ অনুষ্ঠানটির আয়োজন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয় গঠিত সংগঠন ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম।
    ‎বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ আমিমুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্ন-উত্তর পর্ব ও সংকিপ্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি,মণিরামপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান শাহীন প্রমূখ।

    ‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ’র সার্বিক তত্বাবধানে ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এম রাকিবুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আগামির মণিরামপুরের উন্নয়ন ভাবনার প্রশ্ন উত্তর পর্বে সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে সংশ্লিষ্ট বিষয়গুলি বাস্তবায়নের আশ্বাস দেন সংসদীয় আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী মাওঃ রশীদ বিন ওয়াক্কাস।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST