ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ‎ডাক্তার সব মিটিংয়ে,রোগী দেখবে কে!

    admin
    September 17, 2025 9:54 pm
    Link Copied!

    মণিরামপুর প্রতিনিধিঃ

    ১ম বারের মতো মা হবে ৯ মাসের গর্ভবতী ঝুমুর (২০) ! মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের গর্ভবতী নারীদের নির্ধারিত ১২৬ নং রুমের সামনে হতে টিকিট কাউন্টারের আগ পর্যন্ত দীর্ঘ লাইনের সিরিয়ালে ৪ মাস,৬ মাস, কোন কোন মহিলা ৯ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ্য শরীর নিয়ে ঐ দীর্ঘ লাইনে দাড়িয়ে আরো অসুস্থ হয়ে পড়ার পরও গাইনী বিষয়ের ডাক্তারের সেবা পাইনি কোন গর্ভবতী নারী। সকাল ৯ টাই এসে টিকিট কাউন্টার হতে টিকিট কেটে সিরিয়ালে দাড়িয়ে চিকিৎসা সেবা না পেয়ে আবার বাড়িতে ফিরে যাওয়ার অভিযোগ উঠেছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে।


    ‎অভিযোগ উঠেছে, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত মিটিংয়ে সকল ডাক্তাররা ব্যাস্ত থাকায় ২ ঘন্টা ৩০মিঃ রোগীরা পড়েছে চরম ভোগান্তীতে।

    ‎বুধবার সকালে ১৬ই সেপ্টঃ সরেজমিনের চিত্র মোতাবেক শুধু ১২৬ নং কক্ষের ৪২ জন নারী না স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের কোন কক্ষেই পাওয়া গেলোনা চিকিৎসা সেবার জন্য নির্ধারিত সরকারি  ডাক্তারদের। গর্ভবতী নারীদের ঐ লম্বা লাইনে দাড়িয়ে থাকা নারীদের মধ্য বেশ কয়েকজনকে দেওয়ালে মাথা ঠেকিয়ে দিয়ে দাড়িয়ে যন্ত্রনায় কাতরাতেও দেখা গেছে। সমস্যার কথা জানতে চাইলে উপজেলার চাঁদপুর মাঝিয়ালী গ্রামের ঝুমুর বেগম(২০) অভিযোগ করেনে,সকাল ১০টা হতে দাড়িয়ে আছি ভাই! আর কখন ডাক্তার আসবে! মিটিংয় কি শেষ হয়েছে! আমিতো আর দাড়াতে পারছিনা ভাই। তথ্য সংগ্রহ করছে এ কথা জানতে পেরে ডাক্তারের রুম হতে মুখ ফিরিয়ে গর্ভবতী নারীরা সকলেই অভিযোগ করতে উৎসাহী হয়ে পড়ে।

    ‎ঝুমুরের মতো প্রায় অর্ধশত গর্ভবতী নারীকে দীর্ঘ সময় ধরে দাড়িয়ে রেখে সরকারী হাসপাতালের ডাক্তারদের এমন আচরনে ক্ষুব্ধ হয়ে উপজেলার সুন্দলপুর গ্রাম হতে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গাইনী বিষয়ক ডাক্তার ডাইনা’কে দেখাতে আসা মোঃ জাকারিয়া হেসেন জানান, ডাক্তার ডায়না সপ্তাহে একদিন (বুধবার) মণিরামপুর হাসপাতালে রোগী দেখেন। আর একদিন(সোমবার) অপারেশন (সিজার) করেন,আমি আজকে যদি আমার স্ত্রী’কে  দেখাতে না পারি তাহলে ১ সপ্তাহ পর আবার আসতে হবে। যদি এই সময়ের মধ্য কোন ধরনের সমস্যা দেখা দেয় তার দায়ভার কে নিবে! আমরা গরীব বলে ৫শ/১ হাজার টাকা ফিস দিয়ে ডক্তার দেখাতে পারিনা,তাই ফ্রী সেবা নিতে সরকারি হাসপাতালে ছুটে আসি। একানে যদি আমরা সেবা না পায় তাহলে পাবো কোথায়! তিনি এমনও অভিযোগ করেন,ডাক্তার সব মিটিংয়ে রোগী দেখবে কে!

    ‎খোজ নিয়ে জানা যায়,মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা চলমান থাকায় রোগীদের এই বিড়ম্বনা সৃষ্টি হয়।যে মতবিনিময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফায়াজ মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
    ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোঃ মুছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।

    ‎ডাঃ রুহুল আমিনের সঞ্চালনায় চিকিৎসক দের মধ্যে উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অনুপ কুমার বসু,ডাঃ সুমন কবীর, ডাঃ ইদ্রিস, ডাঃ ফেরদৌস সুলতানা ডায়না, ডাঃ নাহিদ হাসান, ডাঃ ফরিদুল ইসলাম, ডাঃ সাইফুদ্দীন প্রমূখ। উল্লেখিত, তথ্য সূত্র মোতাবেক ৮ জন ডাক্তারের সকলেই ঐ মিটিংয়ে উপস্থিত না থেকে শিডিউল করে বা যদি ২/৩জন ডাক্তার সেবা দিয়ে বাকিরা মিটিংয়ে থাকলেও মোটামুটি রোগীদের একটু ভোগান্তী কম হতো।

    ‎জরুরী ও বহির্বিভাগের তথ্য মতে,মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত যে সংখ্যক ডাক্তার থাকার কথা তার ৩ ভাগের ১ ভাগ এমবিবিএস ও সহকারি ডাক্তার দিয়ে সেবার নামে চলেছ ফাঁকিবাজি  কার্যক্রম!

    ‎ইতিপূর্বেও অভিযোগের পাহাড় নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলেও আসেনি সেবা দানে কোন পরিবর্তন ‎এ বিষয়ে কথা বলতে গেলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত তত্বাবধায়ক মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল দায় এড়িয়ে ভিন্ন প্রসঙ্গে গিয়ে বলেন,আগের চেয়ে চিকিৎসার মান ভালো হয়েছে। মিটিং শেষে ডাক্তার সকলেই রোগী দেখছে।
    ‎তবে,”সেবাদান কারী প্রতিষ্ঠান কিভাবে সেবা বন্ধ রেখে সেবার মান উন্নয়ন করবে” এটাই প্রশ্ন এখন জনমনে!

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST