ঢাকাFriday , 12 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুর শ্যামকুড় ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ

    admin
    September 12, 2025 12:24 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি: নয়ন রায়(যশোর)

    যশোরের মণিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের চিনাটোলা বাজার থেকে শুরু হয়ে হাসাডাঙ্গা মাঠপাড়া হয়ে ফকির রাস্তা বাজারে গিয়ে এই গণসংযোগ শেষ হয়।

    গণসংযোগে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক উপস্থিত ছিলেন।

    এছাড়াও মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, শ্যামকুড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এজাহার আলী, শ্যামকুড় ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাক্তার মোঃ মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মণিরামপুর পৌর শাখার সভাপতি মোঃ ইসতিয়াক ইবনে জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মণিরামপুর উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ সাইদুর রহমান সাঈদ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST