বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক এর সুযোগ্য নেতৃত্বে শিবগঞ্জ এবং ভোলাহাট সীমান্তে চোরাচালান প্রবণতা পূর্বের যে কোন সময়ের তুলনায় বহুলাংশে হ্রাস পেয়েছে। সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী/চোরাকারবারী প্রতিবেশী দেশের চোরাকারীদের সাথে যোগসাজশের মাধ্যমে বৈধভাবে অবৈধ উপায়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মাধ্যমে সোনামসজিদ আইসিপি ব্যবহার করে রাজস্ব ফাঁকির মাধ্যমে পণ্যসামগ্রী বাংলাদেশে প্রবেশ করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ আইসিপি চেকপোস্টে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী কর্তৃক রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে মালামাল নিয়ে আসার সময় বিজিবি সদস্যগণ পাসপোর্টধারী যাত্রীর নিকট হতে অতিরিক্ত মালামাল (যৌক্তিক মালামালের অতিরিক্ত) হিসেবে প্রাপ্ত ৩৯৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ০৩ পিস ভারতীয় শাড়ী, ৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারী জব্দ করে। বর্তমানে জব্দকৃত পণ্য সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। এখানে উল্লেখ্য যে, একজন পাসপোর্টধারী যাত্রী মাল্টিপল ভিসায় বৎসরে ০৩ বার ব্যাগেজ সুবিধা পেয়ে থাকেন (সর্বোচ্চ ৪০০ ডলার)। কিন্তু উক্ত ভারতীয় যাত্রীগণ এপর্যন্ত ৭/৮ বার বাংলাদেশ ভ্রমন করেছেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,চোরাচালানসহ যে কোন অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এছাড়াও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম বেগবান করা হয়েছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।*


