এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে সন্ত্রাসী হামলার ঘটনায় মৌলভী জয়নাল আবেদীন আহত হয়েছেন। ২৩ শে জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক দশটায় স্থানীয় একটি চা দোকানে সন্ত্রাসী তোফায়েলের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী তোফায়েল ও তার সহযোগীরা মৌলভী জয়নাল আবেদীনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। আহত জয়নাল বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত মৌলভী জয়নাল আবেদীন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এ বিষয়ে মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোজাহের জানান ভিকটিম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা রজু করতে দেরি হচ্ছে তবে আমরা সচেষ্ট আছি সন্ত্রাসীদের বিরোদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য, অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূক্তভোগি পরিবার জানিয়েছে চিকিৎসা শেষে দ্রুতই মামলা করার প্রক্রিয়া যাব ।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।



