বি.এম. সাদ্দাম হোসেন ; মাগুরা থেকে//
মাগুরা পৌরসভা বিএনপির আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছে চাঞ্চল্য ও উৎসাহ। এই সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন পৌর বিএনপির সাবেক নির্বাচিত আহ্বায়ক, জননেতা আলহাজ্ব মোঃ মাসুদ হাসান খান কিজিল । দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে কিজিল খান তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধতা দিয়ে নিজেকে একজন আস্থাভাজন ও জনভিত্তিসম্পন্ন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
দলের ক্রান্তিকালীন সময়ে যিনি ছিলেন রাজপথে অটল— সেই কিজিল খানের নেতৃত্বে মাগুরা পৌর বিএনপি একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক অর্জন ও শক্তিমত্তা দেখিয়েছে। তাঁর প্রার্থিতা শুধু একটি নেতৃত্ব নয়, বরং দলের প্রতি এক পরীক্ষিত সৈনিকের অঙ্গীকার ও দায়িত্ববোধের প্রকাশ। তিনি বিশ্বাস করেন, দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সহযোগিতা ও মাগুরা পৌরবাসীর দোয়া নিয়ে তিনি যদি পুনরায় নেতৃত্বে আসতে পারেন, তাহলে দলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনমুখী করে গড়ে তোলা সম্ভব হবে।
সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করে কিজিল খানের সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। বিশেষ করে সম্মেলনের কাউন্সিলর ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “আপনাদের একটিমাত্র ভোট আমার নয়, এটি মাগুরা পৌর বিএনপির আগামীর শক্ত ভিত্তি গঠনের এক দৃঢ় পদক্ষেপ। আমাকে আপনারা সুযোগ দিন, আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করবো ইনশাআল্লাহ।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞ, পরীক্ষিত ও মাটি ও মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এমন একজন নেতা যদি সভাপতি নির্বাচিত হন, তবে মাগুরা পৌর বিএনপি ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকর দল হিসেবে আবির্ভূত হবে। ইতিমধ্যেই তৃণমূল নেতাকর্মীদের মাঝে কিজিল খানের প্রার্থিতা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করেন, তাঁর মতো নেতৃত্বই এই সময়ে দলের জন্য প্রয়োজন।
শেষ কথা— আসন্ন সম্মেলনে নেতৃত্ব বেছে নেওয়া মানে কেবল একজন সভাপতি নির্বাচন নয়, এটি মাগুরা পৌর বিএনপির আগামী দিনের পথচলার দিকনির্দেশনা নির্ধারণ। সেই আলোকে জননেতা কিজিল খানের প্রার্থিতা এখন শুধু দলের নয়, বরং মাগুরা শহরের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে।


