ঢাকাFriday , 12 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    June 12, 2026 9:56 pm
    Link Copied!

    অষ্টগ্রাম প্রতিনিধি:

    কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাদক, কিশোর গ্যাং এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর-খয়েরপুর ইউনিয়নের কদমচাল বাজারে অষ্টগ্রাম থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অষ্টগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনজ্জামান। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ নির্মূলে পুলিশ এককভাবে সফল হতে পারে না; এজন্য জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

    বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

    অষ্টগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় উপস্থিত স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST