ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মুন্সিরহাটে যমুনায় অবৈধ বালু উত্তোলনে আ`লীগ নেতা সবুজকে ৫ লক্ষ টাকা জরিমানা, মালামাল জব্দ

    admin
    September 17, 2025 12:15 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা থে‌কে//

    গাইবান্ধার সাঘাটায় মুন্সিরহাট এলাকায় যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বলগেট বসিয়ে নিষিদ্ধ ঘোষিত
    ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংগঠনের নেতা, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাঘাটা উপজেলা সভাপতি জীবন রহমান সবুজ বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

    গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সাঘাটা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন তামিম এর নেতৃত্বে চার ঘন্টা অভিযান শেষে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজ ও তার সহযোগীকে
    আটক করা হয়।

    পরে সাঘাটা সহকারি কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) গাজী মুইদূর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে ৫ লক্ষ টাকা নগদ অর্থ জরিমানা এবং ১টি বলগেট, ২টি চার সিলিন্ডার মেশিন, ১টি স্যালো পাম মেশিন, ২টি ট্রাক্টর কাকড়া গাড়ি, ও ১টি ট্রলি জব্দ করা হয়।
    এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু ব্যবসায়ী সবুজ ও তার সহযোগীকে ছেড়ে দেওয়া হয়।

    সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) গাজী মুইদুর রহমান বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST