ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধি অভিযান ও সচেতনতা মূলক সভা

    admin
    September 14, 2025 8:38 am
    Link Copied!

    আব্দুল আলীম ( মুরাদনগর প্রতিনিধি )

    কুমিল্লার মুরাদনগরের ধনীরামপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘ মাদক বিরোধী অভিযান ও সচেতনতা মূলক সভা। গতকাল ১৩/০৯/২০২৫ ইং শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলার ধনীরামপুর বাজারের বটতলায় এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব, মোল্লা মজিবুল হক
    ( সদস্য সচিব,মুরাদনগর উপজেলা বি এন পি এবং সাবেক সফল চেয়ারম্যান ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন ) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক সেবন করা মানে হলো বিষ পান করা। জেনে শুনে আমরা কাউকে এই বিষপান করতে দিতে পারেনা, সামাজিক অবক্ষয় এবং ধর্মীয় চেতনা কমে যাওয়ার কারনে আজকে সমাজে মাদক ছড়িয়ে পড়েছে। ছেলেরা স্কুল মুখী না হয়ে তারা খারাপ নেশায় আসক্ত হয়ে গিয়েছে, মোবাইল নামক ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছে সেটা আরো বড় নেশা হয়ে দাঁড়িয়েছে, তাই আমরা সবাই এই মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে। সমাজকে সংস্কার করে আবার সাজাতে হবে। এ সময় তিনি গ্রামের সর্বস্তরের লোকদেরকে নিয়ে সংস্কার কমিটি করার কথা জানান। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন জনাব, মনিরুল হক মোল্লা ( সহকারী শিক্ষক ডি ডি এস ওয়াই উচ্চ বিদ্যালয় ) জনাব, মাকসুদুর রহমান, জনাব,গিয়াসউদ্দিন সরকার,,নকীব মোল্লা,আমিনুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব, ছবির সরকার, শহীদ সরকার,শহীদ পুলিশ,জনাব সাইদুল সরকার গ্রামের সকল স্তরের লোকজন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST