ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের কেশবপুর পৌর শহরে ভোক্তা অভিযান চালিয়ে ভেজাল খাদ্য বিক্রির অপরাধে ব্যাবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

    admin
    September 28, 2026 8:29 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের কেশবপুর পৌর শহরে লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদনবিহীন শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশু খাদ্য ও পানীয় পাওয়া যায়। এর মধ্যে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা, বিভিন্ন বেনামি জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা—মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

    সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন শিশু খাদ্য পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার বলেন, অনুমোদনহীন ও মানহীন খাদ্য শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এ ধরনের খাদ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST