ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলেন সিলেটের প্রবীণ শিক্ষক, কবি ও সমাজসেবক শহীদ সাগ্নিক (আব্দুস শহীদ)

    admin
    September 28, 2026 3:07 pm
    Link Copied!

    জুয়েল রানা, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
    ———————-
    অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবীণ শিক্ষক, কবি ও সমাজসেবক শহীদ সাগ্নিক (আব্দুস শহীদ)-কে তাঁর চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

    বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ ও শয্যাশায়ী শহীদ সাগ্নিক চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সংকটে পড়ে শতরূপা ফাউন্ডেশনের কাছে সহযোগিতার আবেদন জানান। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী।

    ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: সোহাগ সহযোগিতায় অংশ নেওয়া সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

    ফাউন্ডেশনের মহাসচিব মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মুঠোফোনে বলেন, “আমাদের মানবিক কাজ এভাবেই চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

    মানুষের বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়।
    “আমরা মানবসেবায় প্রতিশ্রুতিবদ্ধ”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST